সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নাকাব’-এর ট্রেলার ফাঁস! (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক: আগামী কোরবানির ঈদে ‘নাকাব’ মুক্তি পাবে; এমনটাই শোনা যাচ্ছে। সেই মোতাবেক ছবির প্রথম অফিশিয়াল পোস্টার ও প্রথম গান ‘তোর হাঁটাচলা’ প্রকাশ হয় কিছু দিন আগে। পোস্টার ও রোম্যান্টিক ঘরানার গানটি দারুণ সাড়া ফেলে। কিন্তু দর্শকের মন তো মানছে না! ছবির একটা ঝলক তথা ট্রেলার দেখার জন্য উন্মুখ হয়ে আছেন সবাই। আর ভুলক্রমে সেই ইচ্ছেই যেন পূরণ করে দিলো প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

হ্যাঁ, ফাঁস হয়ে গেছে ‘নাকাব’ ছবির ট্রেলার। শনিবার (২৮ জুলাই) রাতে ভুলক্রমে এসভিএফের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যায় ছবিটির ট্রেলার। তারপর সেটা ছড়িয়ে যেতে বেশি সময় লাগেনি। বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে এখন ‘নাকাব’-এর ট্রেলার। যদিও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের চ্যানেল থেকে অফিশিয়াল ট্রেলারটি মুছে দেয়া হয়েছে।

এদিকে ‘নাকাব’-এর ট্রেলারটি যারা দেখেছেন, তাদের কাছ থেকেই ইতিবাচক সাড়া মিলছে। মারকাট অ্যাকশন, রোম্যান্স, কমেডি আর ভুতুড়ে কাণ্ড, সবমিলে অন্যরকম এক শাকিবকে দেখা গেছে ‘নাকাব’-এ।

‘নাকাব’-এর গল্প আবর্তিত হয়েছে কিছুটা ভৌতিক ঘটনার প্রেক্ষাপটে। ছবিতে শাকিব খান এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যিনি মৃত মানুষদের সঙ্গে দেখা করতে পারেন। শুধু তাই নয় সরাসরি কথাও বলতে পারেন তাদের সঙ্গে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যখন শাকিব ভূতের সঙ্গে দেখা করতে যান, ভূত তারই অবয়ব ধারন করে।

‘নাকাব’ পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেতা রুদ্রনীল ঘোষ।

‘নাকাব’-এর ফাঁস হওয়া ট্রেলার:

https://www.facebook.com/rj.nazmul.23/videos/1657954237660251/?t=74

এ জাতীয় আরও খবর

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে ইরানের সহায়তা চায় বাংলাদেশ