,

মক্কায় আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক।। চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ তিনজনকে নিয়ে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে মোট আটজন হজযাত্রী মারা গেলেন। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলেন দিনাজপুর সদরের মো.আখতারুজ্জামান (৬২), বরিশাল বাকেরগঞ্জ ভরপাশা গ্রামের এম এ বারাক হাওলাদার (৬৩) ও কিশোরগঞ্জ হোসাইনপুরের সাহেদল গ্রামের মো. মতিউর রহমান (৫৯)।

নিহতদের মধ্যে মো. মতিউর রহমান মারা যান গত শুক্রবার। তার পিলগ্রিম আইডি ১৪৫৩১৪১ ও পাসপোর্ট নম্বর বিকিউ ০৩৮৯৬৫৪। তিনি সেরাপ অ্যাভিয়েশন সার্ভিসেসের (হজ লাইন্সেস নম্বর ১৪৫৩) মাধ্যমে গত ২৬ জুলাই সৌদি এয়ারলাইন্স যোগে সৌদি যান।

আর এম এ বারাক হাওলাদার মারা যান গতকাল শনিবার (২৮ জুলাই)। তার পিলগ্রিম নম্বর ০২৮৬০৩৮ ও পাসপোর্ট নম্বর বিএম ০৪৪৪৮২৭। তিনি বিলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের (হজ লাইন্সেস নম্বর ০২৮৬) মাধ্যমে গত ২৪ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে সৌদি আরব যান।

এছাড়া মো. আখতারুজ্জামান নামে আরও একজন মারা যান গতকাল শনিবার। তার পিলগ্রিম আইডি নম্বর ০৩৪৭১৭৭ ও ও পাসপোর্ট নম্বর বিকিউ ০৯৩২৩৭৮। তিনি আকাবা ইন্টারন্যাশনালের (হজ লাইসেন্স নম্বর ০৩৪৭) মাধ্যমে গত ২৪ জুলাই সৌদি এয়ারলাইন্সে সৌদি পৌঁছান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর