,

৩০৮টি ব্যর্থ সম্পর্কের পর সঞ্জয়ের জীবনে মান্যতা

news-image

বিনোদন ডেস্ক।। সঞ্জয় দত্ত। বলিউড ইন্ডাস্ট্রির এক বর্ণময় চরিত্র। সম্প্রতি তার বায়োপিক ‘সঞ্জু’ তৈরি করেছেন রাজকুমার হিরানি। তবে সে সিনেমা নিয়েও তৈরি হয়েছে বহু বিতর্ক। প্রশ্ন উঠেছে, আদৌ সঞ্জয়ের জীবনের সব সত্যি ঘটনা কি দেখাতে পেরেছেন রাজকুমার? অবশ্য সঞ্জয়ের দাবি, তিনি সবটাই বলেছিলেন। তবে কোনটা দেখানো হবে আর কোনটা নয়, সেই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

সঞ্জয়ের জীবনের ৩০৮টি ব্যর্থ সম্পর্কের কথা এই সিনেমাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। ৩০৮টি ব্যর্থ সম্পর্কের পরই নাকি সঞ্জয়ের জীবনে এসেছিলেন তার স্ত্রী মান্যতা।

সিনেমাতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কপূর। মান্যতার ভূমিকায় দেখা গিয়েছে দিয়া মির্জাকে। সঞ্জয়-মান্যতার প্রেমের গল্প সিনেমাতে নেই। কিন্তু মান্যতার সামনেই সঞ্জয় সিনেমাতে স্বীকার করেছেন, কমপক্ষে ৩০৮ জন মহিলার সঙ্গে নাকি তার শারীরিক সম্পর্ক ছিল।

বলিউড সূত্রের খবর, সঞ্জয়ের সঙ্গে যখন মান্যতার প্রথম দেখা হয়, তখন মান্যতার নাম ছিল দিলনওয়াজ শেখ। সঞ্জয় সে সময় নাদিয়া দুরানির সঙ্গে ডেট করতেন। সে সময় ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার তৈরির চেষ্টা করছিলেন দিলনওয়াজ। পরিচালক তার নাম বদলে রাখেন মান্যতা। তার ‘গঙ্গাজল’ সিনেমাতে অভিনয় করেন নবাগতা মান্যতা। সে সময়ই নাকি সঞ্জয়ের সঙ্গে আলাপ হয় মান্যতার। প্রথম দেখার পরই সঞ্জয়ের প্রেমে পড়েন তিনি। সঞ্জয়ের খেয়াল রাখতে শুরু করেন মান্যতা। তার পছন্দের খাবার তৈরি করে প্রায়ই বাড়ি পৌঁছে দিতেন তিনি। এর পরই ধীরে ধীরে গড়ে ওঠে তাদের সম্পর্ক।

৭ ফেব্রুয়ারি, ২০০৮ বিয়ে করেন সঞ্জয়-মান্যতা। ২০১০-এ জন্ম হয় তাদের যমজ সন্তান শাহরাহান এবং ইকরার। তবে ৩০৮টি ব্যর্থ সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি সঞ্জয়। বরং তিনি বলেছিলেন, ‘সবটাই বলেছি, কতটা দেখাবেন সে দায় পরিচালকের।’ সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর