,

আড়ালে থাকা এক ‘নায়ক’ মাহমুদুল্লাহ!

news-image

স্পোর্টস ডেস্ক : মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের ক্রিকেটে ‘সাইলেন্ট কিলার’ হিসেবেই খ্যাত এ অলরাউন্ডার। তাকে ‘সাইলেন্ট কিলার’ বলা হয় এ কারণে যে তিনি প্রতিপক্ষের বোলারদের ওপর হঠাৎ করে চড়াও হয়ে নীরবে চার-ছক্কার ফুলঝুড়ি ছিটিয়ে থাকেন। ব্যতিক্রম ছিলেন না ওয়ার্নার পার্কেও। গতরাতে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে কার্যকরী ইনিংসটি খেলেছেন মাহমুদুল্লাহ। ৪৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কার মারে খেলেছেন ৬৭ রানের ম্যাচ জয়ী ইনিংস। বলতে পারেন শেষ দিকে মাহমুদুল্লাহ’র ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই ৩০০ রানের গণ্ডি স্পর্শ করে বাংলাদেশ।

যদিও তামিমের সেঞ্চুরির কাছে ম্রিয়মান হয়ে গেছে মাহমুদুল্লাহ’র ইনিংসটি। তাই ম্যাচ সেরার পুরস্কারটা ওঠেছে অবধারিতভাবেই তামিমের হাতে। এতে অবশ্য আফসোস নেই মাহমুদুল্লাহ’র কারণ দল জিতেছে সেটাই বড় পাওয়া। পুরস্কার কে পেল না পেল তা নিয়ে ভাবার সময় কোথায়।

তবে বাংলাদেশের অধিকাংশ রোমাঞ্চকর জয়ের নায়ক মাহমুদুল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে জয় উপহার। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরিতে মহাকাব্যিক জয়। বিশ্বকাপের মতো বড় আসরে দুই সেঞ্চুরি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তবে বেশিরভাগ ম্যাচেই গুরুত্বপূর্ণ অবদান রেখেও আড়ালে থাকেন এ অলরাউন্ডার। তাই ভক্তরা তো তাকে আড়ালে থাকা এক জয়ের নায়ক হিসেবেই চেনেন মাহমুদুল্লাহকে।

উল্লেখ্য, ২০০৭ সালে অভিষেক হওয়া এ ক্রিকেটার এ পর্যন্ত ১৫৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩৭টিতে অপরাজিত ছিলেন। ৩টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৪৩৭ রান। সর্বোচ্চ রান ১২৮।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর