,

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

news-image

ওয়ানডে সিরিজ আজই শেষ। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলটা কেমন হবে, মোটামুটি জানাই ছিল। টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ দিতে সৌম্য সরকার, আরিফুল হকরা কদিনই আগেই দেশ ছেড়েছেন। তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত আর এনামুল হক বিজয়।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই তৃতীয় ওয়ানডের ভেন্যু বেসেতেরেতে। পরের দুই টি-টোয়েন্টি যুক্তরাষ্ট্রের লডারহিলে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর