,

সুন্দরবনে দুবলারচরে  ট্রলারে গণডাকাতি, ২০ জেলেকে অপহরণ

news-image

সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় বনদস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা মুক্তিপনের দাবীতে শনিবার রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত জেলে বহরের ফিশিং ট্রলারগুলোতে গনডাকাতি শেষে দু’টি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেছে।

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জেলে বহরে গনডাকাতি ও মুক্তিপনের দাবীতে ২০ জেলেকে অপহরণের সত্যতা নিশ্চত করে  বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বনদস্যু ছোট ভাই বাহিনীর সদস্যরা জেলে বহরে হামলা চালিয়ে গণডাকাতি করে সর্বস্ব লুটে নেয়। বনদস্যুরা গনডাকাতি শেষে ট্রলার এফবি মা-জননীর মাঝি খোকন, নিজাম ও এফবি ইমরান ট্রলারের মাঝি খলিলসহ ২০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত এসব জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন জানান, দুবলারচর এলাকায় জেলে বহরে গণডাকাতি শেষে বনদস্যুরা ২০ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরণের খবর পাওয়ার পর সকালে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর