,

তামিম যেখানে এগিয়ে কোহলি থেকে

news-image

স্পোর্টস ডেস্ক।। ক্রিকেটের সেনসেশন বিরাট কোহলি। তুলনা করা হয় লিটল মাস্টার খ্যাত স্বদেশী টেন্ডুলকারের সঙ্গে। রেকর্ড গড়তে আর ভাঙতেই যিনি জন্ম নিয়েছেন। ব্যাটিংয়ে নামলে তাকে আউট করাটা বোলারদের জন্য ভীষণ কষ্টসাধ্য। ভারতীয় অধিনায়ক এখন পর্যন্ত হাঁকিয়েছেন ৫৬টি সেঞ্চুরি।

বর্তমান ক্রিকেটে কোহলির মতো ধারাবাহিক কোনো ব্যাটসম্যান খুঁজে পাওয়া দুষ্কর। তাকে পেছনে ফেলা কোনো ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো। এ কাজটিই করেছেন বাংলাদেশি বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। কোহলির মতো ধারাবাহিক না হলেও বাংলাদেশি সেরা ব্যাটসম্যানদের মধ্যে তিনিই সেরা।

জ্বলজ্বল করছে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে তামিমের নজরকাড়া পারফরম্যান্স। তিন ম্যাচে করেছেন ২৮৭ রান। দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর পেছনে তার ক্ষুরধার ব্যাটিংয়েরও অবদান অনেকটাই।

অ্যাওয়ে সিরিজে তিন ম্যাচে তামিমের মতো রান করতে পারেননি স্বয়ং কোহলিও। পেছনে ফেলেছেন আরেক গ্রেট ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকেও। অ্যাওয়ে সিরিজে বেশি রানের তালিকাতে তামিম আছেন তিন নাম্বারে।

দুই নাম্বারে অবস্থান করছেন শেন ওয়াটসন আর ৩৩০ করে এক নাম্বারে অবস্থান করছেন মার্টিন গাপটিল। কাকতালীয় ব্যাপার হলেও সত্য সেরা তালিকার তিনজনই ব্যাট করেন ওপেনিংয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর