,

বৃষ্টি হবে আরও তিন দিন

news-image

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কর্দমাক্ত পথঘাট। গ্রাম কি শহর কোথাও শ্রাবণধারা থেকে এতটুকু নিস্তার নেই। আবহাওয়া অধিদপ্তরের বলছে, এমন বৃষ্টি ঝরবে আরো তিনদিন।আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই প্রবণতা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে।আবহাওয়া চিত্র পর্যালোচনা করে বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।তাছাড়া ভারতের রাজস্থান,হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ,পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলসহ ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর