,

ঢাকা থেকে গেলেন বেড়াতে, পরদিন গাছে ঝুলছে লাশ!

news-image

পিরোজপুর সদর উপজেলায় নজরুল শেখ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার সকালে উপজেলার কদমতলা ইউনিয়নের পশ্চিম কদমতলা গ্রামে রাস্তার পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত নজরুল শেখ (৪৫) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের উত্তর টোনা গ্রামের বাসিন্দা।নজরুল শেখকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ভাই জসিম শেখ।

তিনি বলেন, গতকাল শুক্রবার ঢাকা থেকে কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের মোক্তার সিকদারের বাড়িতে বেড়াতে আসেন নজরুল। সেখান থেকে তিনি আর বাড়ি যাননি। আজ সকালে তার লাশ গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিষয়টি বিস্তারিত বলা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর