,

‘আইটেম সং কথাটা আমার খুব খারাপ লাগে’

news-image

অনলাইন ডেস্ক : বলিউডে এখন আইটেম সংয়ের জোয়ার চলছে। বাণিজ্যিক সিনেমা মানেই আইটেম সংয়ের ছড়াছড়ি। অভিনেত্রীদের খোলামেলা উপস্থিতি দিয়ে দর্শক টানার চেষ্টা করেন সিনেমাওয়ালারা। কিন্তু এই আইটেম সং নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী হুমা কোরেশি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আইটেম গান নিয়ে অভিযোগ তুলেছেন এই নায়িকা।

এক প্রশ্নের জবাবে হুমা কোরেশি বলেন, ‘আইটেম সং কথাটা আমার খুব খারাপ লাগে। এতে করে নারীর অপমান হয়। আসলে আইটেম সং দিয়ে দর্শককে প্রলোভন দেখানো হয়। আর সম্মান আমার কাছে সবচেয়ে দামি। আর সেটা বাঁচিয়ে যেকোনো চরিত্র করতেই রাজি আছি।’

প্রসঙ্গত ২০১২ সালে ‘গ্যাং অব ওয়াসিপুর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন হুমা কোরেশি। এরপর আর পেছন ফিরে থাকাতে হয়নি। ‘বাদলাপুর’, ‘হাইওয়ে’, ‘জলি এলএলবি টু’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান হুমা। সর্বশেষ তিনি দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের ‘কালা’ সিনেমায় অভিনয় করেছেন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বর্তমানে ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্রামেবাজ’-এর বিচারক হিসেবে যোগ দিয়েছেন হুমা কোরেশি। এই শোয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হুমা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর