,

বহু দিন পর এতো বড় সারপ্রাইজ: অপু

news-image

মঞ্চে উঠেছেন অতিথিরা। চলছে জমকালো অনুষ্ঠান। এরইমধ্যে স্পিকারে বেজে উঠলো একটি গান। শুরুতে সবাই ভেবেছেন হয়তো সাধারণ কোনো গান। কিন্তু না, শিরোনাম শুনে সবাই চমকে গেলেন! অতিথির আসনে বসা খোদ অপু বিশ্বাসও চমকে উঠলেন। খুশিতে আত্মহারা হয়ে উঠছেন। কারণ স্পিকারে যে গানটি বাজছে তার শিরোনাম ‘আমি সেই অপু বিশ্বাস।

হ্যাঁ, অপুকে নিয়েই গানটি তৈরি করা হয়েছে। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউজের নতুন প্রতিষ্ঠান এসএস মিউজিক ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে এ গানটি বেজে উঠে।গানটি শোনার সঙ্গে সঙ্গে মঞ্চে বসেই নিজের প্রতিক্রিয়া জানালেন অপু। তিনি বললেন, অনেকদিন পর এতো বড় একটা সারপ্রাইজ পেলাম। আমি আগে ভাবতেও পারিনি যে আমার জন্য এতো বড় একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। সত্যি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। নতুন প্রতিষ্ঠানটির জন্য আমার অনেক শুভকামনা রইল।

গতকার শুক্রবার রাতে এসএস মিউজিক ক্লাবের যাত্রা শুরু উপলক্ষে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে জমকালো এই আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আফরোজা সুলতানা পপি, উপদেষ্টা ও গীতিকার বিলিয়ান বিপু, চিত্রনায়িকা অপু বিশ্বাস, সঙ্গীত পরিচালক আবিদ রনি ও নির্মাতা ওসমান মিরাজসহ শোবিজ অঙ্গনের অনেকে।

অনুষ্ঠানে একসঙ্গে পাঁচটি মিউজিক ভিডিও দিয়ে এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলের উদ্বোধন করা হয়। এখন থেকে চ্যানেলটিতে দেশের বরেণ্য ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের গান ও মিউজিক ভিডিও নিয়মিত প্রকাশ করা হবে বলেও জানানো হয়। সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ওসমান মিরাজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর