,

ছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা দিলেন শিক্ষিকা

news-image

শিশুমনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন একজন শিক্ষক বা শিক্ষিকা। দেশ গড়ার কারিগর বলা হয় তাদের। কিন্তু সেই শিক্ষিকাই অমানবিকতার নজির তৈরি করলেন। গরম খুন্তির ছ্যাঁকা দিলেন ৫ বছরের ছাত্রের শরীরে।

পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বেলুড়ে এক শিক্ষিকার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বেলুড়ের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে ওই ছাত্র। প্রতিদিনই স্কুল থেকে ফিরে গৃহশিক্ষিকার কাছে পড়তে যেত সে। অন্যান্য দিনের মত বৃহস্পতিবার (২৬ জুলাই) ও স্কুল থেকে ফিরে বেলুড়ের গিরিশ ঘোষ রোডে গৃহশিক্ষিকার কাছে পড়তে যায় ৫ বছর বয়সের ওই ছাত্র।

নিগৃহীত ওই শিশু জানিয়েছে, তাকে পড়া ধরে গৃহশিক্ষিকা। কিন্তু সে সেই পড়া দিতে পারেনি। অভিযোগ, তারপরই তার শরীরের বিভিন্ন অংশে গরম খুন্তির ছ্যাঁকা দেন অভিযুক্ত শিক্ষিকা। পুড়ে যায় শরীরের বিভিন্ন জায়গা। ঊর্ধ্ববাহু, দুই হাতের পাতা, তালু, আঙুল, থাই, হাঁটু, পায়ের পাতা প্রভৃতি বিভিন্ন জায়গায় চামড়া পুড়ে গিয়ে গভীর ক্ষত তৈরি হয়।

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে নিগৃহীত ছাত্রের পরিবার। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষিকাকে। অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার কড়া শাস্তির দাবি করেছে ওই ছাত্রের পরিবার।

মনস্তত্ত্ববিদদের মতে, অবসাদের জেরেই এধরনের প্রতিহিংসাপরায়ণ মানসিকতা গড়ে ওঠে শিক্ষকদের মধ্যে। যার প্রভাব পড়ছে ছাত্র-ছাত্রীদের উপর। এই ঘটনা এড়ানোর জন্য শিক্ষক-শিক্ষিকাদের যথোপযুক্ত কাউন্সেলিংয়ের প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর