,

ফের বিয়ে করছেন হৃতিক

news-image

বিনোদন ডেস্ক : ১৭ বছরের প্রেমের পর ২০০০ সালে এক ছাদের নিয়ে থাকার সিদ্ধান্ত নেন হৃতিক রোশন ও সুজানে খান। এভাবে কাটিয়ে দেন ১৩টি বছর। রেহান ও হৃধান নামের এই দম্পতির দুই ছেলে সন্তানও রয়েছে। কিন্তু অচমকাই ২০১৪ সালে বিবাহিত জীবনের ইতি টানের। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় আলাদা হয়ে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন বলে জানান তারা।

এরপর অনেকটা সময় গড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে যাওয়া দাম্পত্য যেমন ক্রমশ ফিকে হতে হতে শূন্যে মিলিয়ে যায়, হৃতিক-সুজানের ক্ষেত্রে অবশ্য তেমন হয়নি। তাদের মধ্যে বন্ধুত্ব বজায় ছিল। দুই পুত্র রেহান ও হৃধান যেন বাবা-মা’র স্নেহের ওম থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সচেতন ছিলেন দু’জনেই। দুই ছেলের সঙ্গে সময় কাটাতে তাই মাঝে মাঝেই একত্রে দেখা যেত হৃতিক-সুজানেকে।

অবশেষে শোনা যাচ্ছে, হৃতিক নাকি আবার বিয়ে করতে চলেছেন। আর পাত্রী সেই সুজানে। হ্যাঁ, পুরনো সিদ্ধান্তকে বদলে আবারও একছাদের তলায় সংসার পাততে আগ্রহী হয়ে পড়েছেন দু’জনেই। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, দুই সন্তানের কথা মাথায় রেখেই তাঁরা এমনটা ভাবছেন। দু’জনেই মনে করছেন এখনও খুব বেশি দেরি হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর