,

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ব্রোঞ্জ জয়

news-image

ডেস্ক রিপোর্ট: পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের(IPhO) বিশ্ব আসরে পাঁচ সদস্যের বাংলাদেশ দলের অর্জন চারটা ব্রোঞ্জ পদক (আনঅফিসিয়াল)। আজ শনিবার চূড়ান্ত ফলাফল জানা যাবে। এ বছর অলিম্পিয়াডে বিশ্বের ৮৭টি দেশের ৪৪৭ শিক্ষার্থী অংশ নিয়েছে। ২৫ জুলাই অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে।আজ ২৮ জুলাই শনিবার সমাপনী পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সূত্রে জানা যায়, এবারের আসরে একটা সমস্যায় পারফেক্ট স্কোর করেছে নটরডেম কলেজের ইরতিজা ইরাম। বাংলাদেশ দলের লিডার প্রফেসর আরশাদ মোমেন স্যারের দৃষ্টিতে সিলভার জেতার চেয়েও এটা অনেক গুরুত্বপূর্ণ অর্জন।

স্থানীয় সময় (২২ জুলাই) রবিবার সকালে লিসবন বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালের শিক্ষা সচিব জোয়ান কোস্টা, লিসবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইপিএইচও কমিটির সভাপতি ড. হানস জর্ডান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা ৪৯তম ফিজিক্স অলিম্পিয়াডের স্মারক ডাকটিকেট উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ৮৭টি দেশের শিক্ষার্থীদের বড় পর্দায় পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ দলের পাঁচ প্রতিযোগী- নটর ডেম কলেজের ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাশেদুল ইসলাম, চট্টগ্রাম কলেজের আবরার আল শাদীদ আবীর ও বরিশাল জিলা স্কুলের ইমতিয়াজ তানভীর রাহিম হাত নেড়ে, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের এই দলের সঙ্গে দলনেতা হিসাবে আছেন দলের কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন ও বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ।

২০১১ সাল থেকে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি বাংলাদেশে ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজন করে আসছে। গত বছর বাংলাদেশ দল আইপিওএইচ প্রথম একটি রৌপ্য পদক পায়। এছাড়া গতবারের ওই আসরে বাংলাদেশ তিনটি ব্রোঞ্জ পদক ও একটি সম্মানজনক পদকও অর্জন করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর