,

শিগগিরই প্রিয়াঙ্কার বিয়ে, ছাড়লেন ‘ভারত’!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে পাড়ি জামিয়ে মোটামুটি সাফল্য পান প্রিয়াঙ্কা চোপড়া। শোনা গিয়েছিল ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’-এর পর বলিউডে কামব্যাক করছেন সালমান খানের বিপরীতে ‘ভারত’ সিনেমায়। কিন্তু বিশেষ কোনো কারণে ওই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন নায়িকা।

আনন্দবাজার পত্রিকা জানায়, সেই ‘বিশেষ কারণ’ নিয়েই শুরু হয়েছে নয়া জল্পনা।

শুক্রবার সকালে পরিচালক আলী আব্বাস জাফর টুইটারে জানিয়েছেন, ‘ভারত’-এ দেখা যাবে না প্রিয়াঙ্কাকে। তিনি বলেন, “হ্যাঁ, এটা ঠিক যে প্রিয়াঙ্কা আর ‘ভারত’-এর অংশ নন। এর কারণটা খুব স্পেশ্যাল। ও আমাদের কারণটা বলেছে। আর সেটার জন্য আমরা খুব খুশি। টিম ‘ভারত’ প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানাচ্ছে। ওর জীবন খুশি এবং আনন্দে ভরে যাক।”

আর ঠিক এখানেই প্রিয়াঙ্কার এনগেজমেন্টের জল্পনা শুরু হয়েছে। গায়ক নিক জোনাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। ভারতে এসে প্রিয়াঙ্কা তার পরিবারের সদস্যদের সঙ্গে নিকের আলাপ করিয়ে দেওয়ার পর থেকেই সম্পর্কে যেন সিলমোহর পড়ে।

শোনা যাচ্ছে, ১৮ জুলাই নিজের জন্মদিনেই নাকি নিকের সঙ্গে এনগেজমেন্টের সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা। আর সে কারণেই নাকি ‘ভারত’-এর মতো বড় প্রজেক্ট, যেটাকে তার কামব্যাক বলে ধরা হয়েছিল, তা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।

সত্যিই এনগেজমেন্টের কারণে ‘ভারত’ থেকে নিজেকে প্রিয়াঙ্কা সরিয়ে নিলেন কিনা তা নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। তবে আলী আব্বাস জাফরের টুইট থেকেই ধরে নেওয়া যায় প্রিয়াঙ্কার এনগেজমেন্টের খবর কনফার্ম। এবার শুধু অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর