,

ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে ‘নতুন’ পাকিস্তানের?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে গরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরই ‘নতুন’ পাকিস্তান গড়ার প্রত্যয় জানান ইমরান খান। তার ‘নতুন’ পাকিস্তানের পররাষ্ট্রনীতিও বদলে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এনডিটিভি।

পাকিস্তানের পররাষ্ট্রনীতির প্রশ্ন আসলেই সবার প্রথমে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি। কেমন হবে পাক-ভারত সম্পর্ক?

এ নিয়ে ইমরান খান বলেন, ‘ভারত যদি এক ধাপ এগিয়ে আসে, তাহলে আমরা দুই ধাপ এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে কাশ্মির নিয়ে। কাশ্মির সম্পর্কে আমাদের কথা বলা প্রয়োজন। দোষারোপের খেলা বন্ধ করতে হবে।’

তিনি আরো বলেন, ভারতীয় গণমাধ্যম আমাকে যেভাবে বলিউডের ভিলেনের মতো উপস্থাপন করেছে তাতে আমি একটু হতাশ। ক্রিকেটের কারণে আমি অনেকবার ভারত সফর করেছি এবং আমি ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই।

“কাশ্মিরের পরিস্থিতি, মানবাধিকার লংঘন, সেখানে সেনা মোতায়েন, কাশ্মিরের জনগণ ভুগছে। নেতৃত্বকে এ থেকে বেরিয়ে আসার উপায় বের করতে হবে,” বলেন ইমরান।

তবে ইমরানের এসব মিষ্টি কথাকে তেমন আমলে নিচ্ছে না ভারতীয় গণমাধ্যম।

এনডিটিভি বলছে, পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলে ভারত কিছুটা উদ্বিগ্ন।কট্টরপন্থি তেহরিকে ইনসাফের বিজয় জম্মু ‍ও কাশ্মিরসহ গোটা ভারতের নিরাপত্তা পরিস্থিতিতেই প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা দিল্লির।

ইমরান খানের পেছনে সেনাবাহিনীর সমর্থনে ধোয়াশা রয়েছে বলছেন ভারতীয় কূটনীতিকরা। তারা বলছেন, ক্ষমতাসীন হওয়ার পর ইমরান কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন সেটি এখনই বলা সম্ভব নয়।

ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ের সাবেক বিশেষ সচিব রানা ব্যানার্জি বলেন, ইমরানের জয়ের পেছনে সেনাবাহিনীর ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যাবে না।
‘পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম দিকে তিনি সেনাবাহিনীর কথার বাইরে যাবেন না। তাই পাকিস্তানের ভারত-নীতিতে আপাতত তেমন কোন পরিবর্তন হবে না’, বলেন রানা।

বুধবার পাকিস্তানের ১১ তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিলম্বে প্রকাশিত নির্বাচন কমিশনের ফলাফলে ইমরান খানের তেহরিকে ইনসাফ (পিটিআই) ১১০টি আসন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৬৩ টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪২টি আসনে জয়ী হয়েছে। এখন জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে তেহরিকে ইনসাফ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর