,

স্পেনে যাচ্ছে ভারতের ক্লাব, বাংলাদেশের ক্লাব ঘুমোচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো দেশের বাইরে ও কক্সবাজারে প্রাক–মৌসুমে ক্যাম্প করে বিশেষ নজির স্থাপন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। ভবিষ্যতে তারা কি পারবে বেঙ্গালুরুর মতো হতে?

বিশ্বকাপ শেষে আবার চাঙা হয়ে উঠতে শুরু করেছে ক্লাব ফুটবল। প্রতিটি দেশের ক্লাবগুলোই এখন প্রাক-মৌসুম প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কারণ লিগের ভালো-মন্দ পারফরম্যান্সের অনেকটাই নির্ভর করে প্রাক-মৌসুম প্রস্তুতির ওপর। তাই পেশাদার ক্লাবগুলোর মৌসুম শুরুর প্রস্তুতিটা ভালো হওয়া চাই-ই চাই। এই তো প্রাক–মৌসুম প্রস্তুতির জন্য স্পেনে যাচ্ছে ভারতীয় ক্লাব বেঙ্গালুরু এফসি। সেখানে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ‘বি’ দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবে তারা।

ভারত প্রতিবেশী দেশ হওয়ায় স্বাভাবিকভাবে তাদের সঙ্গে বাংলাদেশের তুলনাটা চলে আসে। বিশেষ করে ভারতীয় ক্লাবটির নাম যদি হয় বেঙ্গালুরু। কারণ, এএফসি কাপে বাংলাদেশের আবাহনীর নিয়মিত প্রতিপক্ষ হয়ে উঠেছে তারা। সুতরাং প্রশ্নটা এসেই যায়—বেঙ্গালুরু যদি স্পেনে গিয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতি নিতে পারে, বাংলাদেশের ক্লাবগুলো কী করছে? এক কথায় উত্তর, বাংলাদেশের ক্লাবগুলো প্রস্তুতির সময়টা কাটাচ্ছে ঘুমিয়ে।

প্রাক–মৌসুম প্রস্তুতি বলে যে একটি কথা আছে, সেটা এই যুগেও এক প্রকার অজানা ছিল বাংলাদেশের ক্লাবগুলোর জন্য। গত মৌসুমে নবাগত সাইফ স্পোর্টিংয়ের সৌজন্যেই প্রাক–মৌসুম কথাটির সঙ্গে বাংলাদেশের ক্লাবগুলোর পরিচয়। সাইফ গতবার পাঁচজন ইউরোপিয়ান কোচের অধীনে ভারতে গিয়ে প্রায় এক মাসব্যাপী প্রস্তুতি নিয়েছিল। এবারও তাঁরা ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হল ও তানজানিয়ার কোচ ডেনিস কিতাম্বির অধীনে কক্সবাজারে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আশার খবর হলো, শেখ জামালও তাদের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি ও দুজন আর্জেন্টাইন ট্রেনারের অধীনে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বাকি ক্লাবগুলোর অবস্থা একেবারেই ভয়াবহ।

বেঙ্গালুরুকে এএফসি কাপে নিয়মিত প্রতিপক্ষ পায় আবাহনী। সেই বেঙ্গালুরু যখন স্পেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সে মুহূর্তে নতুন মৌসুমে আবাহনীর কোচ কে হবেন, তাই এখনো নিশ্চিত নয়। সেখানে প্রাক-মৌসুম প্রস্তুতি কথাটি একেবারেই বোকার মতো শোনায়। আর আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তো নতুন মৌসুমের জন্য এখনো দল গঠনই করতে পারেনি। অথচ ঘোষণা দেওয়া হয়েছে, ২০ অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। কবে দল গঠন হবে, আর কবেই বা শুরু হবে প্রস্তুতি।

দেশের ফুটবলের এই হালের পেছনে ক্লাবগুলোর অবহেলার দায় অনেক। কিন্তু তাদের দায় দেওয়ার আগে–পরেই দুষতে হয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফেকেও। কারণ তারা কোনো দিনই একটি সুষ্ঠু ফুটবল ক্যালেন্ডার দিতে পারেনি। দু-একবার যাও ক্যালেন্ডার ঘোষিত হয়েছিল, কিন্তু তা শুধু ওই দেখানোর জন্যই বটে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর