,

দিনদিন ছোট হচ্ছে ইট

news-image

থেমে নেই নির্মাণসামগ্রী ইট তৈরিতে কারচুপি। নির্দিষ্ট পরিমাপের চেয়ে ছোট আকারের ইট তৈরি করে নিয়মিত ক্রেতাদের ঠকাচ্ছে প্রতিষ্ঠানগুলো। এ অভিযোগে বৃহস্পতিবার দুটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এর আগেও বহুবার এমন অভিযোগে বহু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। কিন্তু দিনদিন ছোট-ই হচ্ছে প্রতিষ্ঠানগুলোর তৈরি করা ইট।প্রতিষ্ঠান দুটির একটি হলো কোয়ালিটি ব্রিকস অপরটি এমএএইচ ব্রিকস। বৃহস্পতিবার সাভারের ধামরাই আমিনবাজার এলাকায় অবস্থিত এই দুই ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

অভিযানে তদারকি করেন অধিদফতরের পরিচালক সৈয়দ তওহিদুর রহমান। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে সার্বিক সহযোগিতা করেন এপিবিএন-১ এর সদস্যরা।আব্দুল জব্বার মণ্ডল বলেন, ইট তৈরির জন্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সঠিক পরিমাপ নির্ধারণ করেছে। সংস্থাটির পরিমাপ অনুযায়ী, প্রতিটির ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১ দশমিক ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৭ সেন্টিমিটার হতে হবে। কিন্তু প্রতিষ্ঠানগুলো ইট তৈরিতে সঠিক পরিমাপ দিচ্ছে না।

তিনি জানান, বৃহস্পতিবার পরিদর্শনে পরিমাপে কমসহ ইট তৈরিতে নানা কারচুপির প্রমাণ পাওয়া গেছে। দেখা গেছে, প্রতিষ্ঠানগুলো ২২ সেন্টিমিটার দৈর্ঘ্যের ইট তৈরি করছে। অথচ হওয়া দরকার ছিল ২৪ সেন্টিমিটার, যা আইন পরিপন্থী। তাই নির্দিষ্ট পরিমাণের মাপের চেয়ে ছোট আকারের ইট তৈরি করে ভোক্তাদের ঠকানোর অভিযোগে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৮ ধারায় ওই দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।গত ৬ জুলাই এই ধামরাই উপজেলার কালামপুরে হোপ ব্রিকস, এআরএম ব্রিকস, এমএআরকে ব্রিকস ও এমকেপিবি ব্রিকস নামে চারটি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। তখন এসব ইটভাটায় ইটের মাপ পাওয়া যায় ২৩ সেন্টিমিটার। এ জন্য এসব প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছিল অধিদফতর।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জাজিরায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তখন পরিমাপে কারচুপির অভিযোগে পাঁচটি ইটভাটাকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে অধিদফতর।সেসময় অধিদফতর জানিয়েছিল, বর্তমানে যে সাইজের ইট তৈরি হচ্ছে তা সঠিক পরিমাপের চেয়ে ২২ শতাংশ কম। অর্থাৎ এক লাখ ইটের হিসাব করলে ২২ হাজার ইট কম পাচ্ছেন ক্রেতারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর