,

‘মুসলমানদের ৯-১০টি সন্তান, তাই বাড়ছে খুন-ধর্ষণ’

news-image

‘মুসলমানরা তিন-চারটা বিয়ে করেন, জন্ম দেন ৯-১০টা সন্তান, এ কারণেই খুন, ধর্ষণ ও শ্লীলতাহানি বাড়ছে। আর এমনটি চলতে থাকলে একদিন ভারতের ভেতরে আরও একটি পাকিস্তান দাবি করবে বলে মন্তব্য করেছেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপির এক সংসদ সদস্য।২৭ জুলাই, শুক্রবার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সংসদ সদস্য এ মন্তব্য করেন।

হরি ওম পান্ডে নামের ওই সংসদ সদস্য বলেন, ‘মুসলমানরা তিন-চারটে বিয়ে করেন। ৯-১০টা সন্তানের জন্ম দেন। ফলে দিন দিন মুসলিম জনসংখ্যা বাড়ছে। তারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারে না। বেকার থাকে। তার জেরে বাড়ছে খুন, ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা। এ রকম চলতে থাকলে একদিন দেশের মধ্যেই আরেকটা পাকিস্তানের দাবি তুলবেন মুসলমানরা।’

মুসলমানদের ইঙ্গিত করে হরি ওম পান্ডে আরও বলেন, ‘জন্ম নিয়ন্ত্রণের জন্য সংসদে বিল আনা উচিত সরকারের। আরও একটা দেশভাগ ঠেকাতেই এই বিল দরকার।’

ভারতের মধ্যপ্রদেশে প্রায়ই মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করা হয়। হিন্দু ও মুসলিম নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তেজিত থাকে। এমন পরিস্থিতিতে বিজেপি সংসদ সদস্যের এ মন্তব্য সাম্প্রদায়িকতাকে আরও উস্কে দেবে বলে ধারণা করা হচ্ছে।সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর