,

নিজের টাকায় নিজের বায়োপিক বানাবেন নাসরিন

news-image

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত অভিনেত্রী নাসরিন। দীর্ঘ ২৬ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে আট শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। জীবনে বহু চড়াই-উৎরাই পার করে আজকের অবস্থানে পৌঁছেছেন এই অভিনেত্রী। এবার নিজের টাকায় পর্দায় নিজের জীবনী নিয়ে আসছেন তিনি।প্রথমবারের মতো চলচ্চিত্রে লগ্নি করবেন নাসরিন। প্রযোজনায় এসে প্রথমেই নিজের বায়োপিক বানাবেন তিনি। সে লক্ষ্যেই কাজ করছেন। বর্তমানে গল্পের কাজ চলছে। সিনেমার চিত্রনাট্য লিখবেন কমল সরকার।

এ প্রসঙ্গে নাসরিন বলেন, ‘ছবিটা নির্মিত হবে আমার জীবনী নিয়ে। ১২-১৩ বছর থেকে আমার জীবন সংগ্রাম শুরু হয়। গল্পটা শুরু হবে এখান থেকে। শুধু একটা নয়, কয়েকটা কিস্তিতে ছবি বানাতে চাই। অনেকদিনের ইচ্ছে ছিল সিনেমা প্রযোজনা করবো। ছবি নির্মাণের কথা আমার আরও আগেই ছিল। কিন্তু সময় তো চলে যাচ্ছে। সেজন্য চিন্তা করলাম এখন থেকে শুরু করলেও হয়তো মুক্তি দিতে ছয় মাস কিংবা এক বছর লেগে যাবে।’

তিনি আরো বলেন, ‘ছবি নির্মাণের জন্য আমি দু’জন পরিচালককে মাথায় রেখেছি। যে কোনো একজন রাজি হলেই ভালো। একজন আবুল খায়ের বুলবুল, অন্যজন আজিজুর রহমান। তারা দু’জনেই আমার টার্গেট। ছোট থেকে তারা আমাকে স্নেহ দিয়ে নাসরিন বানিয়েছেন।’

নাসরিন প্রযোজিত এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে নায়ক হিসেবে থাকবেন শ্রাবণ শাহ। নাসরিনের ছোটবেলার চরিত্রে অভিনয় করবে রানী নামে তার এক আত্মীয়। ঈদুল আযহার পর সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।প্রসঙ্গত, ১৯৯২ সালে ‘অগ্নিশথপ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন নাসরিন। প্রয়াত দিলদারের সঙ্গে জুটি বেঁধে বেশ জনপ্রিয়তা পান তিনি। দিলদারের মৃত্যুর পর কাবিলার সঙ্গেও পর্দায় বেশ ভালো কেমিস্ট্রি জমান নাসরিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর