,

‘আগামী শিক্ষাবর্ষ থেকে ড্রাগ টেস্ট করে শিক্ষার্থী ভর্তি’

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী শিক্ষাবর্ষ থেকে ড্রাগ টেস্ট করে শিক্ষার্থী ভর্তি করা হতে পারে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বৃহস্পতিবার (২৬ জুলাই) নবীন শিক্ষার্থীদের বরণে প্রবেশিকা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় একথা বলেন তিনি।

অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আমাদের প্রধান মেডিকেল কর্মকর্তা আমাকে একটি ভয়ংকর তথ্য জানিয়েছেন। রাতের বেলা মাদক নিয়ে চিকিৎসাকেন্দ্রে অনেক এমন শিক্ষার্থী আসে যারা ওখানে ভাংচুর করতে চায়, ডাক্তারদের মারতে চায়। একারণে আমাদের পার্টটাইম ডাক্তাররা রাতের বেলা এখন আর ডিউটি করতে চান না। নারী ডাক্তারদের তো দেয়া সম্ভবই না।

তিনি বলেন, একটা ছেলে মেধাবী, ভাল রেজাল্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেল তারপর ড্রাগ টেস্টে বাদ পড়ে গেল। নাকি ভর্তি নিয়ে পরে আমরা তার চিকিৎসার দায়িত্ব নেব! কোনটা বেশি মানবিক হবে? এ কারণে এ বিষয়ে আমরা তড়িঘড়ি করছি না, আরও ভাবছি। তোমরাও ভাব, কোনটা ভালো হয়।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার স্বাধীন উন্মুক্ত পরিবেশ। এর মানে এই না যে তোমরা রাত ৩টা পর্যন্ত সুপারিতলায় বসে আড্ডা দেবা। সুপারিতলায় কোনও জ্ঞান চর্চা হয় না। ওখানে কোনও পড়ালেখা হয় না। পড়ালেখা হলে হলের মধ্যেই হয়। ওখানে যা হয় তা তোমাদের ফ্যামিলি বাবা-মা কখনই মেনে নেবে না। বিশ্ববিদ্যালয়ে আমরা তোমাদের বাবা-মায়ের মতই। আমরাও মেনে নিতে পারি না। শৃঙ্খলা সবসময় শৃঙ্খল নয়।

বেলা ১১ টায় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতির উপস্থিতিতে প্রবেশিকা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার রহিমা কানিজ প্রত্যেক অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে স্ব-স্ব অনুষদের ডীনবৃন্দকে আহ্বান জানান। এরপর স্ব-স্ব অনুষদের ডীনবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাধরে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মঞ্জুরুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর শিকদার মো. জুলকারনাইন, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর