,

মান বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন শিউলী

news-image

তার নাম শিউলী বেগম, বয়স ২৮ বছর। পেশায় পোশাকশ্রমিক এই নারী নিজের মান-সম্মান রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। গতকাল এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানীতে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে শিউলী তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশে মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কারখানার শ্রমিকদের জন্য নির্ধারিত বাস আগেই ছেড়ে যাওয়ায় শিউলী অন্য একটি বাসে উঠেন। এ সময় যাত্রীবেশী কতিপয় দুর্বৃত্ত শিউলীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে উপায়ান্তর না পেয়ে তিনি বাস থেকে লাফিয়ে পড়েন। সড়কে পড়ার পর ওই বাসের চাকাতেই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শিউলী।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাওয়ার কুমারজানী গ্রামের এক বাসিন্দা জানান, সকালে তিনি চলন্ত বাসে এক নারীকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুনেছেন। এর কিছুক্ষণ পরই মহাসড়কের ওই স্থান থেকে কিছুটা দূরে ওই নারীর লাশ দেখতে পান।
মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী চরপাড়া গ্রামের শরীফ মিয়ার স্ত্রী শিউলী। তাদের দুটি সন্তান আছে। নিহতের স্বামী শরিফ খান গতকাল বলেন, এখনো মামলা করিনি।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের কম্ফিট কম্পোজিট মিলের পোশাককর্মী ছিলেন শিউলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর