,

কি হাস্যকর দেশ আমার, কি জঘন্য!

news-image

গত ২২ জুলাই কুষ্টিয়ায় আদালত চত্বরে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তার পরের দিন ২৩ জুলাই সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি বিডি২৪লাইভ ডটকমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:-

আসিফ নজরুল তার ফেসবুক পেইজে লেখেন, সিলেটে সড়কে অবস্থান করায় বিএনপির ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আর ছাত্রলীগ তাদের চোখের সামনে কাউকে পিটিয়ে রক্তাক্ত করলে বা প্রকাশ্যে কাউকে হাতুরী দিয়ে হাড্ডি গুড়া করে দেয়ার মতো অপরাধ (যার সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদন্ড) করলেও মামলা দেয় না পুলিশ।
কি হাস্যকর দেশ আমার। কি জঘন্য।

উল্লেখ্য, গত ২২ জুলাই কুষ্টিয়ায় আদালত চত্বরে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি মারাত্মক আহত হন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ সিদ্দিক সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়ায় মামলা হয়। ওই মামলায় জামিন পেতে কুষ্টিয়া আদালতে গিয়েছিলেন তিনি। সেই মামলায় আদালত তাঁকে জামিন দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করার কিছুক্ষণের মধ্যেই তাঁর ওপর হামলা চালানো হয়। ছাত্রলীগের নেতা–কর্মীরা আগে থেকে আদালত চত্বরে অবস্থান নেন। জামিন মঞ্জুরের পর তাঁরা মাহমুদুর রহমানকে আদালতের একটি কক্ষে অবরুদ্ধ করে ফেলেন। একপর্যায়ে সেখান থেকে বেরিয়ে তিনি নিজের গাড়িতে ওঠার চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে একটি ইটের টুকরা লেগে রক্তাক্ত হন মাহমুদুর রহমান।পরে পুলিশ মাহমুদুর রহমানকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে যশোর হাসপাতালে পাঠায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর