,

পাকিস্তানে কোয়ালিশন সরকার গঠনের প্রক্রিয়া শুরু

news-image

অনলাইন ডেস্ক: পাকিস্তান জাতীয় পরিষদের একাদশ সাধারণ নির্বাচনের আংশিক ভোট গণনায় এগিয়ে রয়েছে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২৭২টি আসনের মধ্যে ইমরানের দল পেয়েছে ১২০টি আসন। কিন্তু পাকিস্তানে কোনো দলের এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৭টি আসন। ফলে কোয়ালিশন সরকার গঠন করতে অন্যান্য দলগুলোর সঙ্গে ইমরান খান যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের সূত্র উদ্ধৃত করে পাকিস্তানের বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, নির্বাচনে এখন পর্যন্ত ৪৯ শতাংশ ভোট গণনার ভিত্তিতে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ২৭২টি আসনের মধ্যে ইমরানের দল পেয়েছে ১২০টি আসন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৬১, বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪০, মুত্তাহিদা মজলিসে আমল (এমএমএ) ৮ এবং এমকিউএম ৮টি আসন পেয়েছে।

তবে নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোট গণনা ও ফল ঘোষণার সময় দলের এজেন্টদের সেখানে থাকতে না দেয়াসহ নানা অভিযোগে ফল প্রত্যাখ্যান করেছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) অন্তত পাঁচটি দল।

যুক্তরাষ্ট্রও বলেছে, নির্বাচন সুষ্ঠু হয়নি। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।

জনমত জরিপকে উদ্ধৃত করে এএফপি জানায়, প্রায় ১০ কোটি ৬০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৫০ থেকে ৫৫ শতাংশ গত বুধবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১৩ সালেও একই রকম পরিস্থিতি দেখা গিয়েছিল। কিন্তু ভোটগ্রহণ শেষ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে এখন পর্যন্ত ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। পিএমএল-এন ও পিপিপিসহ বিভিন্ন দল অভিযোগ করেছে, নির্বাচনের ফল পাল্টে দিতেই নির্বাচন কমিশন ফল প্রকাশে এমন বিলম্ব করছে।

এদিকে, পুরো ফল এখনো পাওয়া না গেলেও নির্বাচনে জয় দাবি করেছেন ইমরান খান। ভোট গণনা শুরুর পর বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানী ইসলামাবাদের কাছে নিজ বাড়ি থেকে টিভিতে দেওয়া প্রথম ভাষণে তিনি এ দাবি করেন।

ভাষণে ইমরান বলেন, ‘২২ বছর আগে আমি যে চিন্তাধারা নিয়ে যাত্রা শুরু করেছিলাম তা বাস্তবায়ন করতে আল্লাহ আমাকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর