,

সন্তানকে মানুষ করতে গিয়ে সব বাবা মায়েরা যে ৯টি ভুল করে

news-image

লাইফস্টাইল ডেস্ক: সন্তানকে আদর করতে গিয়ে নিজের অজান্তে বাবা মায়েরা এমন কিছু কাজ করে থাকেন, যা তাদের জন্য ক্ষতিকর। প্রচলিত এমনি কিছু ভুল যা বাবা মায়েরা করে থাকেন।

১। অতিরিক্ত প্রশংসা করা
সন্তানের কাজে প্রশংসা করুন। কিন্তু তাই বলে অতিরিক্ত নয়। অতিরিক্ত প্রশংসা শিশুর মধ্যে অহংকার সৃষ্টি করে থাকে। ভাল কাজের প্রশংসা করুন, খারাপ বা অন্যায় কাজের নয়।

২। অতিরিক্ত আদর করা
বাবা মা তার সন্তানকে আদর করবেন এটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত আদর, কোন কিছু চাওয়ার সাথে সাথে তা পূরণ সন্তানের ক্ষতি ছাড়া ভাল করবে না। ছোট বয়সে সন্তানের সব ইচ্ছা পূরণ করা ভবিষতে তাকে আয়াত্তে আনা কষ্টকর হয়ে পরে।

৩। অতিরিক্ত প্রেশার দেওয়া
“তোমাকে ফার্স্ট হতেই হবে!” অথবা “তুমি কেন এটা খাবে না?” খাবার খাওয়া থেকে শুরু করে পড়ালেখা পর্যন্ত বাবা মা তাদের সন্তানকে প্রেশার দিয়ে থাকেন। “আপনি যদি জোর করে খাবার খাওয়ান, শিশুর মনে খাবারের প্রতি ভীতি জন্মাবে এবং সুযোগ পেলে সে এটি এড়িয়ে যাবে”। এটি শুধু খাবারের ক্ষেত্রে নয়, পড়ালেখার ক্ষেত্রেও প্রযোজ্য”। এমনটি মনে করেন Dr. Carruth.

৪। তুলনা করা
প্রতিযোগিতামূলক এই সময়ে সন্তানকে প্রতিযোগিতার মধ্যে ফেলে দিবেন না। সে পারে, তুমি পারো না কেন? এই একটি কথা তার মধ্যে হীনমন্যতা সৃষ্টি করে থাকে। প্রতিযোগিতার এই ইঁদুর দৌড়ে সন্তানকে ফেলে দিয়ে তার প্রতিভা নষ্ট করবেন না। শিশুকে প্রতিযোগিতায় অভ্যস্ত না করে, পরিশ্রমী করে তুলুন।

৫। সন্তান সবসময় সঠিক
কিছু বাবা মার কাছে তার সন্তান সবসময় সঠিক। তারা সন্তানের বিষয়ে নেতিবাচক কোন কথা শুনতে পারেন না। আর তখনই ভুলটি করেন। এতে সন্তান মনে করে তারা যা করছে তা সঠিক করছে। কিন্তু মনে রাখবেন, আপনার সন্তানও ভুল করতে পারে। তাদের ভুলগুলো এড়িয়ে না যেয়ে তা শোধরানোর চেষ্টা করুন।

৬। ঘুষ দেওয়া
তুমি যদি সবজি খাও, তবে আমি তোমাকে চকলেট দিব। এই কাজটি প্রায় সব বাবা মায়েরা তার সন্তানকে বলে থাকেন। এই প্রসঙ্গে Dr. Birch বলেন “ আপনি যখন মিষ্টি কোন খাবার দিবেন, সেটিই তাদের কাছে মূল্যবান মনে হবে, সবজি নয়। আর এই কাজটি তারা স্বেচ্ছায় করে থাকে না। কিছুটা প্রেশারে করে থাকে”।

৭। নিজেকে সবসময় সঠিক প্রমাণ করা
বাবা মায়েরা ভুল করতে পারে। সেটি মেনে নিন। সবসময় যে আপনি সঠিক হবেন না, তা কিন্তু নয়। ভুল করলে তা স্বীকার করুন।

৮। শৈশব হারিয়ে ফেলা
পড়ালেখা চাপের কারণে শিশুরা তাদের শৈশব হারিয়ে ফেলে। অতিরিক্ত পড়ালেখার চাপ তাদের খেলাধুলার সুযোগ নষ্ট করে দেয়। হারিয়ে ফেলে তাদের রঙিন শৈশব।

৯। অন্য বাবা মা এবং সন্তানের ভুল ধরা
অন্যের ভুল নিয়ে আলোচনা করা উচিত নয়। দোষ-গুণ নিয়েই মানুষ। আপনাকে দেখে আপনার সন্তান সেই শিক্ষা নিবে। আপনি যদি অন্য সন্তানের দোষ আলোচনা করেন, সেটি আপনার সন্তান শিখবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর