,

শরীর ম্যাসাজ অজগর সাপ দিয়ে!

news-image

নিউজ ডেস্ক।। নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য মানুষ কত কিই না করে। কেউ পার্লারে গিয়ে স্পা, নানা ধরনের প্রসাধন, ত্বককে আরাম দিতে বিভিন্ন ধরনের ম্যাসাজ করে থাকে। কিন্তু কখনো কি শুনেছেন, অজগর সাপ দিয়ে শরীর ম্যাসাজ করতে?

ঠিক এমনই এক কাণ্ড ঘটেছে ফিলিপাইনের একটি চিড়িয়াখানায়। সেখানে ‘রিল্যাক্সেশন সেশনে’ আসা পর্যটকদের সঙ্গ দিচ্ছে ৫০ কেজি ওজনের বার্মিজ অজগর!

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দাভাও শহরের ওই চিড়িয়াখানাটির সরীসৃপ বিভাগ কর্তৃপক্ষ অজগর দিয়ে পর্যটকদের শরীর ম্যাসাজের ব্যাবস্থা করেছে। আর এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে মোটেও সময় লাগেনি।

পর্যটকরা ভয়তো দূরের কথা, বরং অজগরের ম্যাসেজে আরাম বোধ করছেন। কর্তৃপক্ষের বক্তব্য, বার্মিজ অজগর খুবই শান্ত স্বভাবের ও বন্ধুসুলভ। কেবল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ প্রজাতির অজগরের বাস। তারই গুটিকয়েক এই চিড়িয়াখানায় রয়েছে। ম্যাসাজের সময় হুলুদ রঙের এই অজগরের ঠাণ্ডা শরীর এবং ওজন পর্যটকদের পেশি ও স্নায়ুকে উজ্জীবিত করছে। তবে হার্টের রোগী, দুর্বল চিত্তের লোকজনদের এই সেবা না নিতে বলা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সেবাটি পেয়ে পর্যটকরা বেশ রোমাঞ্চিত। তাদের কেউ কেউ প্রথমে ভয় পেলেও, অনেকেই শেষ পর্যন্ত এই ম্যাসাজ নেন এবং আরাম পেয়েছেন বলে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর