,

অভিষেক-রানির সম্পর্ক? ঐশ্বর্য কি এই কারনেই ক্ষুব্ধ!

news-image

বিনোদন ডেস্ক।। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি এক সময় গভীর সম্পর্ক ছিল অভিষেক বচ্চনের।‘বান্টি অর বাবলি’ এবং ‘যুবা’-র সময় থেকেই নাকি রানির সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। যা নিয়ে বলিউডের দুই নায়িকা ঐশ্বর্য রাই বচ্চন এবং রানি মুখোপাধ্যায়ের মধ্যে টানাপোড়েন শুরু হয়। কিন্তু, রানি এক সময় ঐশ্বর্যর প্রিয় বন্ধু ছিলেন জানেন?

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের তরফে সম্প্রতি এক ভিডিও প্রকাশ করা হয়। সেখানে রানি মুখোপাধ্যায় এবং ঐশ্বর্যর একটি ভিডিও নিয়ে শুরু হয় জোর চর্চা। সেখানে ঐশ্বর্যকে ‘আইশু মা’ বলে উল্লেখ করেন রানি। পাশাপাশি তাঁরা দু’জনে একে অপরের প্রিয় বন্ধু বলেও উল্লেখ করেন চোপড়া ম্যানশনের বউমা। যা শুনে খুশিতে উচ্ছ্বল হয়ে যান ঐশ্বর্য।

এদিকে শোনা যায়, ‘চলতে চলতে’-তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্যর। কিন্তু, সালমান খানের ‘বেয়াড়াপনায়’ ওই সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বর্য। আর সেখানেই ‘এন্ট্রি’ নেন রানি। যা নিয়ে প্রিয় বন্ধুর আচরণে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন বহু বচ্চন। সেই থেকে দু’জনের কথা বন্ধ হয়ে যায় বলে শোনা যায়।

এরপর অভিষেক এবং ঐশ্বর্যর বিয়েতেও সেই কারণে দেখা যায়নি রানিকে। সবকিছু মিলিয়ে, রানি মুখোপাধ্যায় এবং ঐশ্বর্য রাই বচ্চন এক সময় একে অপরের প্রিয় বন্ধু থাকলেও, অচিরেই সেখানে ভাঙন ধরে। উৎস: জিনিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর