,

বিষয়টি অবাক করার মতই!

news-image

র্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার বাইরে রয়েছেন এমন মানুষ সহজে খুঁজে পাওয়া যায় না। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের তাবড় তাবড় সেলিব্রিটিরা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে আসক্ত। কিন্তু জানেন কী এই সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করা সম্ভব। অন্তত সেলিব্রিটিরা এক–একটি পোস্ট করার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকেন। তালিকায় নাম রয়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, সেলেনা গোমেজ, বিয়ন্সে, কাইলি জেনারদের। আর তাদের প্রাপ্ত টাকার অঙ্কটা শুনলে চমকে যাবেন আপনিও। সম্প্রতি একটি সংস্থা ইনস্টাগ্রামে পোস্ট করার পর ঠিক কত টাকা পান সেলিব্রিটিরা, তার একটি তালিকা তৈরি করেছে।

• তালিকায় শুরুতেই নাম রয়েছে কাইলি জেনারের। মাত্র ২০ বছর বয়সের কাইলি জন্মসূত্রে কিম কার্দেশিয়ানের সৎ বোন। সম্প্রতি তিনি শিরোনামে উঠে এসেছেন। আমেরিকায় কমবয়সি ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে থাকা ফেসবুক সিইও মার্ক জুকারবার্গকে আরেকটু হলেই স্থানচ্যুত করে দিচ্ছিলেন তিনি। একটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য ১০ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৭ কোটি‌) নিয়ে থাকেন কাইলি।

• গত বছর এই তালিকায় শীর্ষস্থানে থাকা সেলেনা গোমেজ এবার রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রত্যেকটি পোস্টের জন্য তিনি ৮ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৬ কোটি‌) নেন।

• এই তালিকায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ক্রিশ্চিয়ানো রোনালদো, কিম কার্দেশিয়ান এবং বিয়ন্সে। ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছেন ডোয়েন জনসন দ্য রক ও জাস্টিন বিবার।

• তালিকায় ভারত অধিনায়ক বিরাট কোহলি রয়েছে ১৭ নম্বর স্থানে। ইনস্টাগ্রামে একটি পোস্ট করার জন্য তিনি পান ১ লাখ ২০ হাজার ডলার (‌বাংলাদেশী মুদ্রায় ৮৫ লাখ টাকা‌)। তবে শুধুমাত্র খেলোয়াড়দের মধ্যে‌ তিনি রয়েছেন নবম স্থানে।‌‌

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর