,

পেটের মেদ কমাবে একটিমাত্র ভিটামিন!

news-image

অনেকেই ভাবেন, ওজন কমানোর বিশেষ একটি ট্যাবলেট থাকলে মন্দ হতো না। একটি ট্যাবলেট খেয়েই ঝরিয়ে ফেলা যেত অনেকটা মেদ এবং ওজন। বাস্তবে তেমন কোনো ট্যাবলেট নেই বটে। কিন্তু এমন একটি ভিটামিন আছে যা আপনার পেটের মেদ কমাতে অনেকটাই কাজ করবে। এই ভিটামিনকে অনেকেই ‘সানশাইন ভিটামিন’ বলে চেনেন। তা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি হাড় মজবুত রাখে এবং ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধ করে, এটা জানা কথা। কিন্তু তা ওজন কমাতে পারে এটা খুব কম মানুষই জানেন।

ইউরোপিয়ান সোসাইটি অব এন্ডোক্রাইনোলজির সম্মেলনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, যাদের শরীরে ভিটামিন ডি কম, তাদের পেটে মেদ বেশি জমতে দেখা যায়। গবেষকরা প্রায় ৭ হাজার মানুষের ওপর গবেষণায় এ ফলাফল পান। যদিও এ গবেষণায় শরীরের মেদ এবং ভিটামিন ডি এর মাঝে সম্পর্ক পাওয়া গেছে, বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওজনের সাথেও ভিটামিন ডি এর সম্পর্ক একই রকম। অর্থাৎ ভিটামিন ডি গ্রহণের পরিমাণ বাড়ালে পেটের মেদ এবং ওজন কমতে পারে।

ভিটামিন ডি এর অভাব শুধু যে পেটে মেদ জমার জন্য দায়ী, তা নয়। টাইপ টু ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রেও এ ভিটামিনের অভাব খারাপ প্রভাব ফেলতে পারে।প্রতিদিন ২০-২৫ মিনিট ত্বকে সূর্যের আলো পড়লে তা শরীরের জন্য যথেষ্ট ভিটামিন ডি তৈরি করে। কিন্তু এতটা সময় বাইরে কাটানো সবার জন্য সম্ভব হয় না। এক্ষেত্রে প্রতিদিনের ডায়েটে ভিটামিন ডি ফর্টিফাইড দুধ, কমলার রস অথবা সিরিয়াল যোগ করতে পারেন। এছাড়াও নিয়মিত খেতে পারেন ডিম, কড লিভার অয়েল ও মাশরুম। এসব খাবার ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস।

ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল খেতে পারেন, কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিন। ভিটামিন ডি সাধারণ মাল্টিভিটামিনের মতো খাওয়া যাবে না। এই ভিটামিন অতিরিক্ত খেলে আপনার ক্ষতি হতে পারে। এমনকি তা শরীরে জমা হতে পারে এবং তৈরি করতে পারে কিডনি স্টোন। এসব কারণে প্রাকৃতিক উৎস থেকে ভিটামিন ডি গ্রহণ করাই ভালো।সূত্র: রিডার্স ডাইজেস্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর