,

প্রভাবশালী প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের তুমুল জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এরই মধ্যে হলিউডে কাজ শুরু করেছেন তিনি। ইদানিং মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার প্রেম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বয়সে প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছরের ছোট নিক। তবে এসব কিছুর তোয়াক্কা করছেন না প্রিয়াঙ্কা।

সম্প্রতি ভারতে মায়ের সঙ্গে দেখা করানোর জন্য নিককে নিয়ে এসেছিলেন তিনি। প্রিয়াঙ্কার সঙ্গেই এখন বেশির ভাগ সময় কাটছে নিকের।

এদিকে যুক্তরাষ্ট্রের বিনোদনমূলক বিখ্যাত সাপ্তাহিক ম্যাগাজিন ভ্যারাইটি বিশ্ব বিনোদনে সবচেয়ে প্রভাবশালী ৫০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রিয়াঙ্কা। প্রভাবশালী ৫০০ ব্যক্তির এ তালিকায় ভারতীয়দের মধ্যে আরও স্থান পেয়েছেন নির্মাতা আদিত্য চোপড়া, করণ জোহর, একতা কাপুর।
বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, টানা দুই বছর আমাকে প্রভাবশালী ৫০০ ব্যক্তির তালিকায় রাখার জন্য ভ্যারাইটিকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে এসে মনে হচ্ছে, এখনও অনেক দূর পথ বাকি।

বিনোদন বিশ্বে প্রিয়াঙ্কার পরিচিতি ছড়িয়েছে দ্রুত। সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জয় থেকে শুরু করে তিনি এখন ভারতের সবচেয়ে ধনী তারকাদের মধ্যেও অন্যতম। হলিউডে তার অভিনয় করা। এসব বিষয়ের দিকে লক্ষ্য রেখে ভ্যারাইটির তালিকায় জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর