,

জিতেও জরিমানা গুনলেন জোসেফ

news-image

স্পোর্টস ডেস্ক: মাত্র তিন রানের হার বাংলাদেশের। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল। কিন্তু নিজেদের ভুলে সেটা আর হল না। সিরিজ জিততে হলে অপেক্ষা করতে হবে তৃতীয় ম্যাচ পর্যন্ত।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এদিন ভালো খেলেই জয়টা নিজেদের করে নিয়েছে কিন্তু ম্যাচে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে লেগেছে অনেকের।

বাংলাদেশ ব্যাটিং করার সময় বিজয়কে বোল্ড করে ক্যারিবীয় বোলারের উল্লাসটা আইসিসিরও চোখে লেগেছে।

ইনিংসের ২.২ ওভারের সময় জোসেফের বলে আউট হয়ে ফিরে যাওয়ার সময় কিছু একটা ইঙ্গিত করেন বিজয়কে।

যা আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান (২.২.৭) আইন ভঙ্গ। ইতোমধ্যে জোসেফের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

আইসিসির আইনে বলা আছে, খেলা চলাকালীন প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে বাজে কোনো কথা বা আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করলে লেভেল ওয়ানের শাস্তি প্রযোজ্য করা হবে।

খেলা শেষে আলজারি জোসেফ অবশ্য ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের অপরাধ শিকার করে নেন। যার কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর