,

যৌন সম্পর্কের জন্য সবচেয়ে ভালো সময় কোনটি?জেনে নিন

news-image

শারীরিক সম্পর্ক মোটেও হেলাফেলা করার কিছু নয়। এতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়, মেদ কমে, এমনকি সাম্প্রতিক গবেষণা বলছে এতে আয়ুও বাড়ে। কিন্তু যৌনতার জন্য সবচেয়ে ভালো সময় কোনটি? এক হরমোন বিশেষজ্ঞের মতে, এ সময়টি হলো দুপুর ৩টা।

যৌন জীবনে অনেক বড় ভূমিকা রাখে শরীরে বিভিন্ন হরমোনের উপস্থিতি। এ সময়ে আপনার অনুভূতির ওপরেও হরমোন বড় প্রভাব ফেলে। হরমোন বিশেষজ্ঞ আলিসা ভিটি জানান, এসব কারণে দুপুর ৩টায় যৌনতার সূচনা নারী ও পুরুষ উভয়ের জন্যই উপকারী।

দিন ও রাতের বিভিন্ন সময়ে শরীরে হরমোনের মাত্রা বাড়ে-কমে। দুপুর ৩টায় কী হয়? এ সময়ে নারীর শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ সবচেয়ে বেশি হয়। এতে তাদের শক্তি ও মনোযোগ বেশি থাকে। অন্যদিকে একই সময়ে পুরুষের শরীরে বেশি থাকে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ, ফলে তারা যৌনতার সময়ে সঙ্গীর চাহিদা ও অনুভূতির প্রতি বেশি মনযোগী হয়ে থাকেন। ফলে এ সময়টায় শারীরিক সম্পর্কের সুফল পান দুজনেই।‘ওম্যানকোড’ বইয়ের লেখিকা ভিটি জানান, সন্তুষ্টিকর যৌনতার জন্য এমন উপায় বেছে নিতে হয় যাতে দুজনেরই যৌন চাহিদা একই মাত্রায় থাকে। এ কারণেই বিকেল ৩টায় যৌনতা বেশি সন্তুষ্টিজনক।

যৌনতার জন্য আরেকটি ভালো সময় হলো সকালবেলা। ঘুমের মাঝে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ে। ফলে সকালে তারা যৌনতায় বেশি আগ্রহী থাকে এবং এতে দুই পক্ষেরই সন্তুষ্টি বাড়ে। শুধু তাই নয়, সন্তান ধারণে ইচ্ছুক দম্পতিদের জন্যও সকালবেলা একটি ভালো সময়। ইতালির এক গবেষণায় দেখা যায় সকালে শারীরিক সম্পর্কে জড়িত হলে গর্ভধারণের সম্ভাবনা বেশি।
সুত্র: রিডার্স ডাইজেস্ট

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী