,

‘এবং পূর্ণিমা’র আড্ডায় কোনাল ও তপু

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকার। আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয় উঠে আসে।

এবারের পর্বে পূর্ণিমার সঙ্গে আড্ডা দেবেন জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী কোনাল ও তপু। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

আরটিভিতে পর্বটি প্রচার হবে ২৮ জুলাই, শনিবার রাত ১০টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।

‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি এরই মধ্যে দর্শক মহলে প্রশংসিত হয়েছে। দেশের প্রখ্যাত তারকারা উপস্থিত হয়েছেন অনুষ্ঠানটিতে।

দর্শকপ্রিয় এই অনুষ্ঠানটিতে এর আগে অতিথি হয়েছিলেন শাফিন আহমেদ, মিশা সওদাগর, বাপ্পি চৌধুরী, শাকিলা শর্মা, ফাহমিদা নবী, আরিফিন শুভ, কনা, ইমরানসহ অনেকে।

অনুষ্ঠানটি নিয়ে পূর্নিমা বলেন, ‘এরই মধ্যে দর্শকের মাঝে সাড়া জাগিয়েছে এই অনুষ্ঠানটি। প্রিয় মানুষদের সঙ্গে আড্ডার মধ্য দিয়ে আমার অভিজ্ঞতার ভাণ্ডারও অনেক সমৃদ্ধ হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর