,

আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’ বাংলাদেশের আলী (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র দুই বছর। এই বয়সেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে ফরিদপুরের বিস্ময়বালক আলী। তার স্বত:স্ফূর্ত ব্যাটিং স্টাইলে মুগ্ধ হয়েছেন সবাই। ফেসবুকে ভাইরাল হয়েছে আলীর সেই ব্যাটিংয়ের ভিডিও। তার সেই ভিডিও এবার দৃষ্টি কেড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেরও (আইসিসি)।

এতেই আইসিসির ফেসবুক ও টুইটারে ফ্যান ‘অব দ্য উইক’হয়েছে আলী। বিশ্ব ক্রিকেটের অভিভাবক আশা করেছে, একদিন অনেক বড় ক্রিকেটার হবে সে। এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

আজ আলীর ব্যাটিং অনুশীলনের ভিডিও নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে আইসিসি। ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে, ‘তার বয়স মাত্র দুই বছর। কিন্তু অফ সাইডে তার ব্যাটিং কৌশল নিঃসন্দেহে চমৎকার।’

ভিডিওতে দেখা যাচ্ছে, আলীর বাবা তাকে ব্যাটিং শেখাচ্ছেন। অফ ড্রাইভ শট দেখিয়ে দিচ্ছেন। রুমের মধ্যে বল বাল্তিতে ভরে ছুড়ে দিচ্ছেন আলীর দিকে। বলগুলোকে বাবার নির্দেশনা অনুযায়ী ব্যাট দিয়ে ‘মাঠ ছাড়া’করছে এই শিশু।

আলীকে ফ্যান অব দ্য উইক ঘোষণা করে আইসিসি আরও লিখেছে, ‘তুমি আইসিসির ফ্যান অব দ্য উইক। এভাবেই বাবার ছোড়া বলে অনুশীলন চালিয়ে যাও। একদিন তুমিই বাংলাদেশ দলের হয়ে খুব ভালো খেলতে পারবে।’

https://www.facebook.com/icc/videos/2110581065627645/?t=36

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর