,

ধূমপানের ছবি পোস্ট, সমালোচনায় পাকিস্তানি অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক: শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় মেকআপ রুমে ধূমপানে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। এ সময়ে তোলা হাতে সিগারেটসহ হাসিমুখের একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। এর জেরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ‘হিন্দি মিডিয়াম’ খ্যাত পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার।

আন্তর্জাতিক শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করা মাত্রই অনেকেই আক্রমণাত্মক কমেন্ট করেন। কেউ কেউ আবার অভিনেত্রী সাবার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেন। অনেকের প্রশ্ন, ‘সাবা কি এখনও মুসলিম আছেন?’

পাশাপাশি সাবা কামার বিতর্কিত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের পদাঙ্ক অনুসরণ করছেন বলেও নিন্দা জানানো হয়। অভিনেত্রী উপযুক্ত পোশাক পরেননি বলেও লিখেছেন অনেকে।

কিছুদিন আগে নিউইয়র্কে রণবীর কাপুরের সঙ্গে ‘রইস’ চিত্রনায়িকা মাহিরা খানকে ধূমপানরত অবস্থায় দেখা গিয়েছিল। অশ্লীল পোশাক পরে রণবীর কাপুরের সঙ্গে মাহিরা খান কেন ধূমপান করছেন, তা নিয়ে পাকিস্তানে প্রশ্ন তোলা হয়। কটাক্ষ ও সমালোচনার মুখে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চেয়ে নেন মাহিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর