,

এইডসের ঝুঁকিতে হিলি বন্দর

news-image

দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ এর আশপাশের এলাকা এইডসের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন পিএসটিসির জেলা সমন্বয়ক নুরেলা তাবাসসুম।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিএসটিসির আয়োজনে বন্দরে কর্মরত শ্রমিকদের নিয়ে এক জনসচেতনতা বিষয়ক কর্মশালায় এ কথা বলেন নুরেলা তাবাসসুম।

পিএসটিসির দিনাজপুরের সমন্বয়ক নুরেলা তাবাসসুম বলেন, হিলি একটি সীমান্ত এলাকা। এই সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে বিভিন্নভাবে মানুষ যাতায়াত করে থাকেন। এ ছাড়া এখানে স্থলবন্দর হওয়ার কারণে এখানে ভারত থেকে প্রচুর পরিমাণে ট্রাক চালকরা মালামাল নিয়ে আসেন। মালামাল লোড-আনলোড করতে অনেক সময় লাগে, ওই সময় তারা ভাসমান যৌনকর্মীদের সঙ্গে অবাধে মেলামেশা করে থাকেন। এ কারণে হিলি স্থলবন্দরসহ এর আশেপাশের এলাকা মারাত্মক এইচআইভি এইডসের ঝুঁকিতে রয়েছে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দিনাপজুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, পিএসটিসির ফিল্ড সুপারভাইজার শাহনাজ পারভীনসহ হিলি স্থলবন্দরের শ্রমিকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর