,

আবিষ্কৃত হলো ১৪,৪০০ বছরের পুরনো রুটির টুকরো!

news-image

মানুষ যখন থেকে কৃষিকাজ শুরু করে, তখন থেকেই তারা রুটি বানাতে শেখে এতদিন এমন ধারণাই ছিল। তার মানে আনুমানিক সাড়ে ১০ হাজার বছর ধরে মানুষ খেয়ে আসছে রুটি।

সম্প্রতি, মধ্য প্রাচ্যের জর্ডনের একটি পাথরের বাড়িতে পাওয়া গিয়েছে পাউরুটির পুড়ে যাওয়া টুকরো। বাড়িটির চুলার চারপাশের পুড়ে যাওয়া কিছু গাছের রেডিও-কার্বন পরীক্ষা করে দেখা গিযেছে, রুটির টুকরোগুলো প্রায় ১৪,৪০০ বছরের পুরনো।

ফলে, গবেষকরা মনে করছেন, কৃষিকাজ শুরু হওয়ার প্রায় ৪ হাজার বছর আগে থেকেই মানুষ রুটি জাতীয় খাবার খেত।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষক আমাইয়া আরাঞ্জ ওতাগুই জানিয়েছেন, রুটি খেত প্যালিওলিথিক যুগের শিকারিরা। যারা শিকারের পাশাপাশি, ফল-মূল জমিয়ে রাখত দৈনন্দিন জীবনযাপনের জন্য। এদের পরিচয় ‘হান্টার গ্যাদারার’ হিসেবেই।

ইজরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের আর্কিও-বটানিস্ট, ইহুদ ওয়েইস জানিয়েছেন, প্যালিওলিথিক যুগের যে মানব সম্প্রদায় রুটি বানানোর ওই পাথরের জায়গাটি তৈরি করেছিল, তারা ছিল ‘নাতুফিয়ান’। প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাদের কাছে রুটি ছিল সহজলভ্য খাবার।

তবে, গবেষকরা এ ব্যাপারে নিশ্চিত নন যে, এই জাতীয় রুটি বা পাউরুটি প্রতিদিনের খাবার ছিল কি না। অনেক গবেষক আবার এমনও মনে করছেন যে, নাতুফিয়ানরা উল্লাসের সময়েই এমন রুটি খেত। তাও আবার ‘বিয়ার’ জাতীয় পানীয়ের সঙ্গে!

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর