,

গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ বার্নিকাটের

news-image

বাংলাদেশের সকল নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তার বক্তব্যের প্রেক্ষিতে চলা সমালোচনাকে পাত্তা না দিয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে তিনি যা বলেছেন বা বলছেন তা তার ব্যক্তিগত মতামত নয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানই জানিয়েছেন।

বার্নিকাটের ভাষায়, সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য্য। এটা বাক স্বাধীনতার অংশ। নির্বাচন কমিশনের অধীনে আসন্ন সব নির্বাচন সুষ্ঠু হবে এমন আশাবাদ ব্যক্ত করে মার্কিন দূত বলেন- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সকল নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায়।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক বিষয়ে বার্নিকাট বলেন, আমরা সবসময় গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠক নিয়মিত একটি বিষয়। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সবসময়ই যোগাযোগ রাখার চেষ্টা করি।

নির্বাচন কমিশন নির্বাচনগুলোতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বিকেল সোয়া তিনটার দিকে সিইসি’র  বৈঠকটি শুরু হয়। বৈঠকে ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

সিইসির সঙ্গে বার্নিকাটের এটা বিদায়ী সাক্ষাতৎবলে জানা গেছে। বার্নিকাট ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে যোগ দেন। আগামী আগস্টে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারকে মনোনীত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭ জুলাই এই কূটনীতিকের নাম ঘোষণা করেন। বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত মিলার বাংলাদেশে নিযুক্ত মার্সিয়া বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর