,

বর্তমান ইসির অধীনেই নিরপক্ষে নির্বাচন সম্ভব, আশা বার্নিকাটের

news-image

বর্তমান কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন সম্ভব বলে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট বলেন, ‘আমি আশা করছি, এই কমিশনের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।’

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে তার বক্তব্যের সমালোচনা করেছে নির্বাচন কমিশন, সাংবাদিকদের এমন কথার জবাবে মার্শা বার্নিকাট বলেন, ‘এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। যেকোনো আলোচনা-সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য, সেটা সুষ্ঠুভাবে চলতে দেওয়া উচিত।’

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সব বিষয়ে কথা হয়েছে। নির্বাচনে সব দলকে সমান সুযোগ-সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর