,

যুদ্ধজাহাজ নির্মাণ ও নকশা প্রণয়ণে বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত

news-image

বাংলাদেশকে যুদ্ধজাহাজ নির্মাণ ও নকশনা প্রণয়নে সহযোগিতা করবে ভারত। এ বিষয়ে চলতি বছরের ৮ই মে কলকাতার সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের (জিআরএসই) সঙ্গে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ড লিমিটেডের (কেএসওয়াই) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভারতের পার্লামেন্টে বুধবার এই তথ্য পেশ করা হয়।

ভারতের দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, ভারতের লোকসভায় দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানান, ‘বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত ও বাংলাদেশ নৌবাহিনীর দ্বারা পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটড এর আগে খুলনা সহ অন্যান্য স্থাপনায় জাহাজ নির্মাণ ও নকশা প্রণয়নের দক্ষতা অর্জনে আগ্রহ প্রকাশ করে।’

খবরে বলা হয়, যখন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা গত মাসে বাংলাদেশ সফর করেন, তখন উভয় পক্ষই সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করে।দুই দেশ ইন্ডিয়ান নেভি-বাংলাদেশ নেভি কো-অর্ডিনেটেড প্যাট্রলেরও সূচনা করে।

এছাড়া সাম্প্রতিককালে এই অঞ্চলে ভারতের প্রতিরক্ষা কূটনীতির বড় মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে অন্যান্য দেশকে সামরিক সরঞ্জাম সরবরাহ ও সক্ষমতা অর্জনে সহায়তা প্রদান।

দ্য হিন্দু

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর