,

র‌্যাম্পে একসঙ্গে হাঁটবেন সালমান-ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এমন কিছু জুটি আছেন পর্দায় যাদের রসায়ন দর্শকরা পছন্দ করেন।সালমান-ক্যাটরিনা সেইরকমই একটি জুটি।

‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মতো হিট ছবিতে জুটি হিসেবে দেখা গেছে তাদের। দুজনের মধ্যে একসময় প্রেমের সম্পর্ক থাকলেও একসময় তা ভেঙে যায়। তারপরও একসঙ্গে কাজ করা বাদ দেননি ক্যাটরিনা-সালমান।তাদের মধ্যে বন্ধুত্ব এখনো রয়েছে।এই জুটিকে একসঙ্গে দেখলে বরাবরই সংবাদমাধ্যমেও তা ভিন্ন মাত্রা পায়। এবার এদেরকে দেখা যাবে একটি ফ্যাশন শোতে।

জানা গেছে, বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রা আয়োজিত একটি র্যা ম্প শোতে তারা একসঙ্গে হাঁটবেন।

খবরটি মনীষ তার ইনস্ট্রাগামে নিজেই জানিয়েছেন। তিনি প্রথমে ক্যাটরিনা কাইফের র্যা ম্পে হাঁটার কথা জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন।সেখানে তিনি ক্যাটরিনাকে সুন্দর ও আকর্ষনীয় বলে আখ্যা দিয়েছেন। এরপরেই তিনি ক্যাটরিনার সঙ্গে সুপারস্টার সালমান খানের র্যা ম্পে হাঁটার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সালমান তার প্রাক্তন প্রেমিকা সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ক্যাটরিনার মধ্যে শিশুসুলভ কিছু ব্যাপার আছে।সে কঠোর পরিশ্রমী। তার অভিনীত কোনো সিনেমা নিয়ে কেউ খারাপ মন্তব্য করলেও সে কখনো হতাশ হয় না। প্রশংসা না করলেও কাজের প্রতি মনোযোগ হারায় না। সে কখনো কাউকে নিচু দেখাতে চায় না। কারো সঙ্গে দুর্ব্যবহার করে না।তার পৃথিবীটা অনেক সুন্দর।’

খুব শিগগিরই সালমান আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং শুরু করবেন।অন্যদিকে ক্যাটরিনা শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ ছবির শুটিং শেষ করেছেন। এখন ব্যস্ত রয়েছেন আমির খানের সঙ্গে ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির শুটিং নিয়ে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর