,

আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটায় ঢাকায় রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেন।

মন্ত্রী জানান, এবার ঈদ উপলক্ষে বিশেষ নয় জোড়া ট্রেন দেওয়া হবে।

ঈদের আগাম টিকিট বিক্রি আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে। ৮ আগস্ট দেওয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের আগাম টিকিট দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী বলেন, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ২৬টি কাউন্টারের মাধ্যমে টিকিট বিতরণ করা হবে। এই ২৬টির মধ্যে নারীদের জন্য আলাদা দুটি কাউন্টার সংরক্ষিত থাকবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না। প্রতিদিন সকাল আটটা থেকে এই টিকিট বিক্রি শুরু হবে।

সাধারণ সময়ে রেলে যাত্রী ধারণ ক্ষমতা প্রতিদিন ২ লাখ ৬০ হাজার। ঈদ উপলক্ষে তিন লাখ যাত্রী চলাচল করতে পারবেন। কালোবাজারি ঠেকাতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদের ফিরতি টিকিট দেওয়া হবে আগামী ১৫ আগস্ট থেকে। ১৫ আগস্ট দেওয়া হবে ২৪ আগস্টের টিকিট। ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের এবং ১৯ আগস্ট ২৮ আগস্টের টিকিট দেওয়া হবে। ফিরতি টিকিট দেওয়া হবে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর