,

ইমরান খান প্রধানমন্ত্রী হলে ভারতেরই লাভ!

news-image

পাকিস্তানের ভোট নিয়ে আগ্রহের যেন শেষ নেই নয়াদিল্লি সরকারের। সাবেক ক্রিকেট তারকা ইমরান খান প্রধানমন্ত্রী হলে ভারতের লাভ না লোকসান, শুরু হয়ে গিয়েছে সেই হিসাবও। এ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রাক্তন বাঙালি কর্মকর্তা রানা বন্দ্যোপাধ্যায়ের অভিমত, ইমরান গদিতে বসলে তিনি হবেন পাক সেনার ‘রোবট’। সেটা এক দিক থেকে ভারতের জন্য শাপে বর হতে পারে।

কারণ, গোয়েন্দাদের একটা বড় অংশ মনে করেন, ইমরানের সরকার কার্যত সেনা নিয়ন্ত্রণাধীন সরকার হবে, গণতন্ত্র থাকবে শুধু নামেই। সে ক্ষেত্রে মূলত নওয়াজ় শরিফের পুরনো ভোটব্যাঙ্ক পাক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ও সার্বিকভাবে দেশের আর্থিক উন্নয়নের স্বার্থেও অস্থিরতা চাইবে না সেনারা। বরং সন্ত্রাস নিয়ন্ত্রণে রাখার দায় থাকবে সেনার উপরেই।

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নওয়াজ় শরিফ। এরপর একাধিকবার দুই নেতার মধ্যে বৈঠক হয়। নওয়াজ়ের মেয়ের বিয়েতেও প্রোটোকল ভেঙে গিয়েছিলেন মোদি। কিন্তু তারপরও দুই দেশের মধ্যে সম্পর্ক স্বভাবিক হয়নি। এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছেন, ইমরান ক্ষমতায় এলে পাক সেনাবাহিনীর সঙ্গেই সরাসরি কথা বলার চেষ্টা করতে পারে দিল্লি।

ভারতীয় গোয়েন্দাদের আরো অনুমান, ইমরান একক সংখ্যাগরিষ্ঠতা না-পেলে তাকে আসিফ জরদারির দল পিপিপি-র সঙ্গে সমঝোতা করার কথা বলতে পারে সেনাবাহিনী। ভোট প্রচারে পিপিপি নেতা আসিফ আলি জ়ারদারির দুর্নীতির অভিযোগ নিয়ে প্রচার করেছেন ইমরান। সরকার গড়তে জ়ারদারির সঙ্গে হাত মেলানোটা তাই অস্বস্তিকর। তবু ইমরান হয়তো তা-ও মেনে নেবেন বাধ্য হয়ে।

নওয়াজ়ের দলকে রুখতে মরিয়া সেনা প্রথমে অবশ্য চাইবে, তেহরিক-এ-ইনসাফের সঙ্গে ছোট ছোট মুসলিম দল আর নির্দলদের মিলিয়ে সরকার গঠন করে নিতে! তাতে যদি না হয়, শেষ বিকল্প পিপিপি।

গোয়েন্দারা তাই বলছেন, পুরোপুরি সেনাবাহিনীর শাসন বরং ভাল। গণতন্ত্রের নামাবলি জড়িয়ে এক দিকে আমেরিকা, অন্য দিকে সেনা, আইএসআই এবং মোল্লাতন্ত্রের চাপে নড়বড়ে পাক সরকারের সঙ্গে আদান-প্রদান করাটা ভারতের পক্ষেই কূটনৈতিকভাবে জটিল হয়ে যায়!

ভারতে কর্মরত পাক হাইকমিশনার সোহেল মেহমুদ বলেছেন, ‘পাক নির্বাচনে ভারত কোনও বিষয় নয়। এবার ভারতও দেখল, এই ভোটে কোনও ভাবেই কাশ্মীর প্রসঙ্গ আসেনি।’ গোটা বিষয়টিকে ইতিবাচক বলেই মনে করছে ভারত।

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর