,

পাকিস্তানে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আংশিক ভোট গণনায় এগিয়ে রয়েছে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পাকিস্তানের নির্বাচনে কড়া নজর রেখে এই নির্বাচনের ফলাফলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প প্রশাসনের মতো এই নির্বাচন নিয়ে একই প্রশ্ন তুলছে বিরোধীরাও। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ। পাশাপাশি এই ফলকে প্রত্যাখ্যানও করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাবেক পাক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি বলেন, এই ফলাফল পূর্ব নির্ধারিত। ইমরানকে সেনাবাহিনীর সমর্থনের অভিযোগও সামনে এসেছে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হয়। ৩০ শতাংশ ভোট গণনায় দেখা গেছে ইমরান খানের দল পিটিআই ১১৩ টি আসনে এগিয়ে আছে। পিএমএল-এন ৬৬ আসনে এবং পিপিপি ৩৯ আসনে। ফলে এর মধ্যেই দেশজুড়ে উৎসব শুরু করেছে পিটিআই-এর সমর্থকেরা।

তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ। পাশাপাশি এই ফলকে প্রত্যাখ্যানও করেছেন তিনি।

অন্যদিকে, একই অভিযোগ তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিলাওয়াল ভুট্টো। তিনি স্পষ্ট জানিয়েছেন, পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর