,

রাতারাতি ৩০ বছর কমে গেল সালমানের!

news-image

বিনোদন ডেস্ক: সালমান খান ও আলি আব্বাস জাফর জুটির আরেকটি ম্যাজিক দেখার অপেক্ষায় বলিউড। আর সেটা দেখা যাবে তাদের নতুন ছবি ‘ভারত’-এ। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছর ঈদে। ছবির সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হতে যাচ্ছে এই ছবিতে সালমান খানকে ১৮ বছরের যুবক থেকে ৬০ বছরের বৃদ্ধ— নানা লুকে দেখা যাবে। ছবিতে সালমান খানের প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র লুকটিও রিক্রিয়েট করা হবে। এর জন্য অবশ্যই ভিএফএক্সের সাহায্য নেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আলি আব্বাস জাফরের পরিচালায় আগেও দুটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন সালমান। এর একটি সুলতান, যেখানে তার বিপরীতে ছিলেন আনুশকা শর্মা। অন্য ছবিটি ‘টাইগার জিন্দা হ্যায়’, যেখানে সালমানের বিপরীতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। স্বাভাবিকভাবে তাই পরিচালকের তিন নম্বর ছবিটিকে ঘিরেও ক্রমে বাড়ছে প্রত্যাশা।

সদ্য তরুণ সালমান খানের নব্বইয়ের দশকের সেই লুক এখনকার প্রজন্ম সেভাবে দেখেনি, তাই পরিচালক নিজেও এই বিযয়টি নিয়ে যথেষ্ট উত্তেজিত। ছবির গল্প ষাটের দশকের সার্কাসের প্রক্ষাপটে লেখা হয়েছে। সেই সময়ে কী পরিস্থিতি ছিল সার্কাসের, সেখান থেকেই গল্পের শুরু। ছবির প্রথম দফার শ্যুটিংয়ে সালমান খানের আগুনের গোলার মধ্যে দিয়ে মোটরসাইকেল চালানোর দৃশ্য শুট করা হয়েছে। সেই শ্যুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করেছেন পরিচালক।

‘ভারত’ ছবিটি প্রযোজনা করছেন সলমনের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী। লিডিং চরিত্রে সালমানের সঙ্গে রয়েছেন প্রিয়াংকা চোপড়া। এছাড়া আরও অভিনয় করেছেন দিশা পাটনি, সুনীল গ্রোভার, আসিফ শেখ ও তাবু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর