,

খোঁপার কাঁটাতে প্রতিবাদ বাংলাদেশের মেয়ের

news-image

যৌন হয়রানি রোধে তো বিভিন্ন প্রতিবাদ দেখা যায়। এবার খোঁপার কাঁটাকে যৌন হেনস্থার প্রতিবাদে বার্তা দেয়ার কাজে ব্যবহার করছেন বাংলাদেশের নবীন ডিজাইনার জিনাত জাহান নিশা । তার তৈরি খোঁপার কাঁটায় লেখা, ‘গা ঘেঁষে দাঁড়াবেন না।’

রাস্তাঘাট বা যানবাহনে মেয়েদের যে ভাবে প্রতিদিন হয়রানির মুখে পড়তে হয়, তার বিরুদ্ধে বার্তা দেয়ার জন্যই এই অভিনব ভাবনা। সেখানে স্লোগান দেয়া হচ্ছে, ‘হোক প্রতিবাদ খোঁপার কাঁটায়’।

আমাদের দেশে টিশার্টে নানা ধরনের প্রতিবাদী স্লোগান লেখার জনপ্রিয় রেওয়াজ আগে থেকে আছে। এবার সেটা উঠে এসেছে নারীদের গয়নাতেও।

আর এই  প্রতিবাদী খোঁপার কাঁটার ডিজাইনার নিশা পড়াশুনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। ফ্যাশনের সঙ্গে প্রতিবাদের যোগসূত্র ঘটানোর চিন্তা থেকেই তিনি খুঁজে বের করেছেন এই ডিজাইন।  নিশা বললেন, ‘রাস্তাঘাটে মেয়েদের হয়রানির সঙ্গে আমরা যেন পরিচিত হয়ে গিয়েছি। বহু বার অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি আমি নিজেও হয়েছি। তারই প্রতিবাদ তুলে ধরতে চেয়েছি খোঁপার কাঁটায়।’

তবে এর আগেও ‘থামুন’ লেখা আংটি, দুল, পেনড্যান্ট বানিয়েছিলেন নিশা। যদিও তিনি বলছেন, ‘খোঁপার কাঁটায় লিখেই সব সমস্যার সমাধান হবে না। কিন্তু আওয়াজ তো তুলতে হবে।’ ইতিমধ্যেই এই অভিনব খোঁপার কাঁটার জন্য প্রচুর সাড়া পাচ্ছেন নিশা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে