,

ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না রুপালি ইলিশ

news-image

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভরা মৌসুমেও দেখা মিলছে না রুপালি ইলিশের। আষাঢ় পেরিয়ে চলছে শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ, নদীতে বেড়েছে পানি, থেমে থেমে হচ্ছে বৃষ্টি তবুও দেখা নেই ইলিশের। ফলে জেলেরা নদীর পাড়ে জাল নৌকা ফেলে অলস সময় কাটাচ্ছে। নদীতে মাছ না পাওয়ায় প্রায় ৮ হাজার জেলে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবনযাপন। আগে এই মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরলেও এখন মেঘনা নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে। প্রতিদিনই একইভাবে শূন্য হাতে ফেরায় নদীতে যেতে জেলেদের দেখা দিয়েছে অনীহা।
বছরের এ ভরা মৌসুমে জেলেরা মহোৎসবে রুপালি ইলিশ ধরেন, ঝুড়ি ভরে মাছ নিয়ে ঘাটে ফিরেন। আড়তে মাছ রাখতেই শুরু হয় হাক-ঢাক। ঘাট এলাকায় থাকে ক্রয়-বিক্রয়ের সরগরম। কিন্তু চিত্র সম্পূর্ণ বিপরীত।

বুধবার বিকেলে উপজেলার মেঘনা নদীর মাছ ঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে নদীতে তেমন মাছ ধরার নৌকা নেই। নেই জেলেদের ব্যস্ততাও। ঘাটে নেই বিক্রির ভিড়। অলস সময় পার করছেন জেলে, আড়ৎদার ও মাছ বিক্রেতারা।

উপজেলার জালিয়ার চর গ্রামের বাসিন্দা সেলিম বকাউল (৪৭)। নদীতে মাছ শিকার করা তার একমাত্র পেশা। বছরের পর বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তিনি। তাঁর সাথে আরো চারজন জেলে একই নৌকায় মাছ শিকার করেন। তিনি জানান, সকাল থেকে ৮ ঘণ্টা চেষ্টা করে তারা ৫টি ইলিশ মাছ ধরতে পেরেছেন। এতে তাদেরকে চার বার নদীতে জাল ফেলতে হয়েছে। ৫টি ইলিশ বিক্রি করেছেন মাত্র দুই হাজার টাকা। এতে দৈনিক খরচের তুলনায় আয় না হওয়ায় পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন তারা। তাছাড়া বিনিয়োগ করে লোকসান গুণছেন আড়ৎদার ও দাদন ব্যবসায়ীসহ এর সাথে জড়িত সংশ্লিষ্টরা।

উপজেলার মাছ ঘাটের আড়ৎদার সাইজুদ্দিন মোল্লা জানান, নদীতে তাঁর প্রায় ৮০ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে। এমনিতেই সরকার মার্চ-এপ্রিল দু’মাস মাছ ধরা বন্ধ রাখে। এরপরেও নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। নদীতে মাছ ধরা না পড়ায় ব্যবসায় লোকসান গুণতে হচ্ছে এবং ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করা কষ্টকর হয়ে যাবে। অপর দিকে নদীতে মাছ ধরা না পড়ায় ক্ষতির শিকার হচ্ছেন বিভিন্ন জেলা থেকে আগত পাইকাররা।

জানতে চাইলে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, একদিকে ডুব চরের কারণে নদীর ঘনত্ব কমে গেছে, অন্যদিকে অভয়াশ্রমের পর সব ইলিশ মাছ সমুদ্রের দিকে চলে গেছে। সে কারণে নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। আশা করছি আগস্টের মাঝামাঝি থেকে নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর