,

এক ম্যাচে ২৬ পেনাল্টি! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে রোজ বোল স্টেডিয়ামে দারুণ এক পেনাল্টি শুটআউটের ম্যাচ দেখলো ফুটবল প্রেমীরা। এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচটিতে ২৬ পেনাল্টি শুটআউটের এক ম্যারাথন রোমাঞ্চ হয়েছে। যেখানে শেষ পর্যন্ত ৯-৮ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা। এর আগে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতা ছিল।

এদিন প্রাক মৌসুম ফুটবল টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় ইতালিয়ান জায়ান্ট মিলান ও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানইউ। তবে দারণ উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত আন্দ্রে হেরেরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

মূল ম্যাচের ১২ মিনিটের মাথায় অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে তিন মিনিট পরেই সুসোর গোলে সমতা পায় মিলান। এরপর নির্ধারিত ৯০ ও যোগ করা সময়ে আর কোনো দল গোল পায়নি। আনঅফিসিয়াল ম্যাচ বলে অতিরিক্ত আর কোনো সময় না গড়িয়ে সরাসরি টাইব্রেকারে ম্যাচ যায়। আর সেখানেই দেখা যায় পেনাল্টি শুটআউটের দীর্ঘ ম্যারাথন। যেখানে একে একে ২৬টি শট শেষে ম্যানইউরই জয় হয়।

দেখুন সেই ম্যাচের ভিডিও-
https://youtu.be/KiM00danwWg

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর