,

শপথ নিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর

news-image

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মো. জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করান। এছাড়া কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোশাররফ হোসেন।

এর আগে, গত ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পর তিনি হয়েছেন এই মহানগরীর দ্বিতীয় নগরপিতা। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে ৪ লাখ ১০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পান ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

এর আগে, জাহাঙ্গীর নির্বাচিত হওয়ার পর গত ৩০ জুন কাউন্সিলরদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গণ ভবনে যান। সেখানে নির্বাচিত গাজীপুরের তরুণ এই মেয়রকে এক সংবর্ধনা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর