,

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ মাদক ব্যবসায়ী নিহত

news-image

চট্টগ্রামের নগরের খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তারা সবাই মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ীদের প্রাইভেটকার থেকে ১২০ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত তিনজনের মধ্যে আনোয়ার হোসেন (৩১) ও ডালিম শেখ (২৯) নামের দু’জনের নাম জানা গেছে।

বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেট কারে করে মাদক নিয়ে আসার খবর পেয়ে রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি কারে তল্লাশি চালানোর জন্য থামানোর চেষ্টা করলে র‌্যাবকে লক্ষ্য করে প্রাইভেট কার থেকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে তিনজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধঅর করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর